আমাদের সম্পর্কে

মেয়েদের জন্য পর্দা মোতাবেক অনলাইন কুরআন শিক্ষা, ছোট ব্যাচে অভিজ্ঞ মহিলা শিক্ষিকার তত্ত্বাবধানে সহজ, শুদ্ধ ও আত্মিক তিলাওয়াতের যাত্রা।

কুরআন শেখা শুধু একটি ক্লাস নয়, বরং এক বরকতময় যাত্রা

আমরা বিশ্বাস করি, প্রতিটি মুসলিম নারীর অধিকার রয়েছে সঠিকভাবে কুরআন শেখার। কিন্তু বাস্তবতায় অনেক মা-বোন সময়ের অভাব, উপযুক্ত পরিবেশের অভাব কিংবা পুরুষ শিক্ষক থেকে পড়তে অস্বস্তির কারণে কুরআন শিক্ষা থেকে দূরে থাকেন। অথচ কুরআনের শুদ্ধ তিলাওয়াত শুধু সুন্দর পড়া নয়; এটি সালাতসহ বহু ইবাদতের গ্রহণযোগ্যতার মূল শর্ত।

এই সমস্যার সমাধান হিসেবেই জন্ম নিয়েছে Hidayah Women’s Academy – একটি পর্দা মোতাবেক অনলাইন কুরআন শিক্ষাকেন্দ্র, যেখানে অভিজ্ঞ মহিলা আলেমা শিক্ষিকারা ছোট ব্যাচে প্রত্যেক শিক্ষার্থীর তিলাওয়াত শুনে শুদ্ধ করেন, ইনশাআল্লাহ।

আমাদের উদ্দেশ্য

আমাদের উদ্দেশ্য হলো প্রতিটি মুসলিম বোন যেন সহজভাবে, সঠিক তাজবীদের সাথে এবং সুন্দর উচ্চারণে কুরআন তিলাওয়াত করতে পারেন— এমন একটি পরিবেশ তৈরি করা। আমরা চাই এই শিক্ষা শুধু পড়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে তাদের সালাত, দোয়া ও আমলকে আরও পরিপূর্ণ করুক, আখিরাতে তাদের মর্যাদা বৃদ্ধি করুক এবং তারা যেন অন্যদেরও কুরআন শেখার জন্য অনুপ্রাণিত করেন। প্রতিটি ক্লাসে আমাদের লক্ষ্য একটাই—

 

“কুরআন শেখা সহজ করা, কিন্তু শুদ্ধভাবে।”

Hidayah Women's Academy

এর কোর্সের বিশেষ বৈশিষ্ট্য

শুধুমাত্র মহিলাদের জন্য পর্দা মোতাবেক লাইভ ক্লাস

আমাদের প্রতিটি ক্লাস কেবল মেয়েদের জন্য, তাই পর্দা মোতাবেক মহিলা শিক্ষিকার অধীনে লাইভ ক্লাসগুলো  পরিচালিত হয়। এতে শিক্ষার্থীরা নিরাপদ ও আরামদায়ক পরিবেশে মনোযোগ দিয়ে শিখতে পারে।

অভিজ্ঞ ও যোগ্য মহিলা শিক্ষিকার তত্ত্বাবধানে শিক্ষা

প্রতিটি ব্যাচ পড়ান অভিজ্ঞ ও যোগ্য মহিলা আলেমা শিক্ষিকা। তাই শিক্ষার্থীরা এখানে শুধু তিলাওয়াত-ই শিখবে না, বরং ইসলামী আদব-কায়দাসহ সুন্দরভাবে কুরআন পড়ার পরিবেশ পাবে।

ছোট ব্যাচ (প্রতি ব্যাচে সর্বোচ্চ ১০ জন)

প্রতিটি ব্যাচে সর্বোচ্চ ১০ জন শিক্ষার্থী থাকে, যাতে সবাই সমানভাবে মনোযোগ পায়। বড় ক্লাসে যেভাবে অনেক শিক্ষার্থী চাপা পড়ে যায়, এখানে তার কোনো সুযোগ নেই।

একে একে তিলাওয়াত শুনে শুদ্ধ করা হয়

কুরআন শুদ্ধ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো সরাসরি তিলাওয়াত শুনে ভুল সংশোধন করা। আমাদের একাডেমিতে প্রতিটি শিক্ষার্থীর তিলাওয়াত একে একে শোনা হয় এবং তাৎক্ষণিকভাবে সংশোধন করা হয়।

অনলাইন সাপোর্ট ও সহজ সময়সূচি

পড়াশোনা, চাকরি বা গৃহস্থালির ব্যস্ততার মাঝেও সহজ সময়সূচিতে ক্লাসে অংশ নেওয়া যাবে। ক্লাসের হোমওয়ার্ক সম্পূর্ণ করতে বা যেকোনো সমস্যায় অভিজ্ঞ শিক্ষিকার কাছ থেকে অনলাইন সাপোর্ট পাওয়া যাবে।

কোর্স শেষে পরীক্ষা

প্রতিটি কোর্সের শেষে শিক্ষার্থীদের জন্য একটি সংক্ষিপ্ত পরীক্ষা নেওয়া হয়। এর মাধ্যমে বোঝা যায়, পুরো কোর্সে শেখানো নিয়মগুলো তারা কতটা আয়ত্ত করেছে এবং তিলাওয়াত কতটা শুদ্ধ করতে পেরেছে। এই পরীক্ষা শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে মনোযোগ দিয়ে পড়তে এবং শেখার মান বজায় রাখতে সহায়তা করে।

সার্টিফিকেট প্রদান (শর্তসাপেক্ষে)

শুধুমাত্র যারা পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হবে, তারাই সার্টিফিকেট পাবেন। এই সার্টিফিকেট শিক্ষার্থীর জন্য একটি আনুষ্ঠানিক স্বীকৃতি, যা প্রমাণ করবে যে তিনি শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে সক্ষম হয়েছেন। তাই সার্টিফিকেটটি আজীবনের জন্য অর্জিত একটি মর্যাদা ও আত্মবিশ্বাসের প্রতীক।

শুরু করুন আপনার যাত্রা আজই

আপনি যদি কুরআন শুদ্ধভাবে পড়তে চান বা আপনার কন্যার জন্য সঠিক ইসলামি শিক্ষা খুঁজছেন, তাহলে এখনই যোগ দিন আমাদের পর্দা মোতাবেক অনলাইন ক্লাসে। একটি নতুন সূচনা, যা বদলে দেবে আপনার তিলাওয়াত, ইনশাআল্লাহ।